১৯ অক্টোবর ২০২৩, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার’ পরামর্শ

বিদেশে মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার’ পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গাজার স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা জারি করে দেশটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে।

হামাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলে সাঁজোয়া যানের বিশাল চালান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সাঁজোয়া যানের চালান ইসরায়েলে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো যানবাহন ‘যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত যানবাহন প্রতিস্থাপনের জন্য (ইসরায়েলি সেনাবাহিনীতে) স্থানান্তর করা হচ্ছে।’

হামাসের সাথে ইসরায়েলের তীব্র যুদ্ধের মাঝে ইসরায়েলে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তার পরিমাণ গড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। টানা ১২তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ভারী হচ্ছে নিহতের পাল্লা। এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন ৩৭০০ মানুষের বেশি।বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় আতহ হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪৯৩ জন ফিলিস্তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১০০০ নারী ও ১২০ জন বৃদ্ধ নিহত হয়েছেন।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের তিন ভাগের এক ভাগ শিশু।

উল্লেখ্য, সবশেষ আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা হত্যা করার পর ২০২২ সালের আগস্টে এমন সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০