বাংলা সংবাদ ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

শিগগিরই যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর দেখা যাবে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রের মুদ্রায় ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর থাকার প্রথম ঘটনা। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এ কাজটি করেননি।

 

এত দিন পর্যন্ত ১, ২, ৫, ১০, ২০, ৫০ ও ১০০ ডলার মূল্যের মুদ্রাগুলোয় শুধু অর্থমন্ত্রী ও কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকত। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ট্রাম্প দেশকে অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার পথে নিয়ে গেছেন। আর তাঁর এ ঐতিহাসিক অর্জনগুলোর স্বীকৃতিস্বরূপ মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর রাখার মতো সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ট্রাম্পের অধীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধারণত তাঁর ডেমোক্রেটিক পূর্বসূরি জো বাইডেনের মহামারি-পরবর্তী ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

 

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মোট জিডিপি ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২২-২৪ সালের তুলনায় সামান্য কম। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড় জিডিপি বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।

 

নিউসম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এবার মার্কিন নাগরিকেরা স্পষ্ট করে বুঝতে পারবেন, দ্রব্যমূল্য, জ্বালানি, ভাড়া ও স্বাস্থ্যসেবায় খরচ বেশি হওয়ার জন্য কাকে দায়ী করতে হবে।’ নিউসমকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

রডনি মিমস কুক জুনিয়রের নেতৃত্বাধীন মার্কিন ফাইন আর্টস কমিশন একটি স্মারক স্বর্ণমুদ্রা তৈরির প্রস্তাব অনুমোদন করার এক সপ্তাহ পর ট্রাম্প প্রশাসন নজিরবিহীন এ সিদ্ধান্ত নিয়েছে। ওই স্বর্ণমুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি থাকবে। চলমান মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ব্যবহার নিষিদ্ধ করে বিদ্যমান একটি আইনের ফাঁকফোকর ব্যবহার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমালোচকেরা এটিকে স্বৈরাচারী ও রাজতান্ত্রিক শাসকের আচরণের সঙ্গে তুলনা করেছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০