ইকবাল ফেরদৌস, নিউইয়র্ক থেকে
১ অক্টোবর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেতরে ওয়াকআউট, বাইরে বিক্ষোভ, জাতিসংঘে প্রতিবাদের মুখে নেতানিয়াহু

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ শুরু করতেই প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে তাঁর সফরের বিরুদ্ধে বিক্ষোভ থেকে ১০৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ সেপ্টেম্বরের এই দুই প্রতিবাদে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে ক্ষোভ প্রকাশ পায়।

 

ওয়াকআউটের পরও ভাষণ চালিয়ে যান নেতানিয়াহু। সভাকক্ষ ছেড়ে যাওয়া প্রতিনিধিদের সমালোচনা করে তিনি গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের পক্ষেও যুক্তি তুলে ধরেন তিনি। এ সময় সভাকক্ষে থাকা কয়েকজন তাঁর বক্তব্যকে সমর্থন জানান।

 

জাতিসংঘের বাইরে বিক্ষোভের নেতৃত্ব দেয় ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার সংগঠন জিউইশ ভয়েস ফর পিস। বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান। তাঁদের একাংশ ফার্স্ট অ্যাভিনিউয়ে বসে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ সড়ক ছাড়ার নির্দেশ দেওয়ার পর সেখানে অবস্থানকারীদের আটক করে। রয়টার্সের হিসাবে, বিক্ষোভস্থলে প্রায় ২০০ জন জড়ো হয়েছিলেন।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে। নিউইয়র্ক পুলিশ পরদিন গ্রেপ্তারের সংখ্যা ১০৪ বলে নিশ্চিত করে। তাঁদের সবাইকে আদালতে হাজিরার সমন দেওয়া হয়েছে।

 

নেতানিয়াহুর সফরের সময় তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাও আলোচনায় আসে। গাজা যুদ্ধের ঘটনায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে পরোয়ানাটি জারি হয়। ইসরায়েল অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর সমালোচনা করলেও তাঁকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নগর কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন।

 

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন হওয়ার কথা। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, দেশের ভেতরে নির্বাচনী চাপ এবং বিদেশে গাজা যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে নেতানিয়াহু এবারের জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিয়েছেন। সভাকক্ষের ওয়াকআউট ও বাইরের বিক্ষোভে সেই চাপের প্রতিফলন দেখা গেল।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০