স্বপ্ন কুমার
৩ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিনদেশ কোনোদিন হয়না আপন

ভিনদেশ কোনোদিন হয়না আপন
স্বপ্ন কুমার

 

 

আমিই চিনিনা এখন আমারে আর
আমিই জানিনা আমি,আর কি যে চাই
আয়নার সামনে খাড়াই,
নিজেই নিজেরে জিগাই—
কও চাই তুমি আসলে কে,
ও কুমার হাচা করি কও চাই ?

 

 

ও কুমার তুমি নি জানো তোমার সত্যি পরিচয়?
তুমি নি জানো কুমার তোমার সাকিন ?
তুমি নি জানো কেনে হাচা-ই এমন হয়?
তুমি নি জানো কেনে বদলি যায় দিন?
দেখি কুমার, দেখি জানো নি তুমি|

 

 

দেখি তুমি জানো নি ঠিক কি তোমার ব্যাধি?
দেখি তুমি জানো নি ঠিক তার নিরাময় ?
আর কতকাল নিজেরে কুমার করিবায় তুমি ক্ষয়?
সময় যায় ,কেনে তোমার হুশ ফিরি-না-আয়?
.কার পিছেদি ওবা কুমার তুমি এতো ঘুরো ?
কে তোমারে দিবানিশি চরকির মতো ঘুরায়?
কে তোমারে গুড্ডি বানাই হাওয়ার মাঝে উড়ায়?
আর কোন আগুনে কুমার তুমি এমন পোড়া পোড়ো?

 

 

দেখি—কও দেখি তুমি?
যে আগুন দাউ-দাউ তোমার বুকে জ্বলে,
যে ব্যাধি নিত্য করে তোমার এতো ক্ষয়,
যে কারনে রাখিছো লুকাই আসল পরিচয় ,
একটাই পথ্য তার , একটাই নিরাময়—
যাও ফিরিয়া দেশে কুমার, যাও ফিরি তুমি|

 

 

নাম ধরিয়া তোমারে ডাকে—দরগার আজান,
নাম ধরিয়া তোমারে ডাকে—মনু নদীর ঢেউ,
কান্দিয়া মায়ে ডাকেন —আয়রে বাজান,
ভিনদেশ কোনোদিনও হয়না আপন?

 

 

ভিনদেশে যতোই তুমি কামাও নাম-যশ,
ভিনদেশে যতোই তোমার থাকুক বাড়ি গাড়ি,
ভিনদেশে যতোই থাকুক নিজ আরি-পড়ি,
কিবা যত দীর্ঘ সময় যাপন—করো ভিন-দেশ,
আর ভিনদেশে হওনা যতোই তুমি ভিন্ন-ভাষি

 

 

কুমার রাখিও মনে
কুমার রাখিও মনে তুমি এই উপদেশ

 

 

ভিনদেশে চিরদিন তুমি ভিনদেশি
ভিনদেশে চিরদিন তুমি ভিনদেশি …

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০