বাংলা সংবাদ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে মতবিনিময় সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি – বিবিসিসিআই।

 

বুধবার বিকেলে লন্ডনে আয়োজিত এ সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশের বর্তমান ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং যুক্তরাজ্যের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে বলেন, এসব সমস্যা মোকাবিলায় সরকার, জনগণ ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

বিবিসিসিআই প্রেসিডেন্ট মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমদের পরিচালনায় বক্তব্য দেন বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী, ফাইন্যান্স ডাইরেক্টর আবুল কালাম আজাদ, সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, এডভাইজার আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিবিসিসিআই লন্ডন রিজিওনাল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল গোলাম কিবরিয়া ওয়েছ, ডাইরেক্টর মিসবাহ চৌধুরী, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, সাংবাদিক মিসবাহ জামাল, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, ব্যারিস্টার লিটন আফিন্দি ও অ্যাডভোকেট আবুল হাসনাত।

 

সভায় যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং পেশাগত সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

২

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৩

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৪

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৫

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৬

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৭

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৮

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৯

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১০

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

২০