প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশর সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে প্রথম বারের মত USB 24 NEWS আয়োজন করে বৈশাখী উৎসব। উৎসব মুখর পরিবেশে আনন্দ, ঐতিহ্য আর ভালোবাসার রঙে রঙিত হয়ে উঠা এই উৎসব উদযাপন দেখে মনে হচ্ছিল এ যেন এক টুকরো বাংলাদেশ।
দর্শনার্থীদের বিভিন্ন সাজে সজ্জিত হাজারো প্রাণের এই মহা মিলন এক নান্দনিক ক্যানভাসে রুপ ধারণ করে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় সিটির আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে গত ২৬ এপ্রিল বাঙালিয়ানা সাজে সজ্জিত করা হয় পুরো মিলনায়তন। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই উৎসবে ছিল বাঙালিয়ানার পূর্ণ আমেজ।
শারমিন তানিম ও রিতশ্রী গুপ্তার যৌথ সঞ্চালনায় এ উৎসবে বাংলাদেশীদের পাশাপাশি বিদেশি অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। আগত অতিথিদের জন্য রাখা হয় পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন। পাশাপাশি মেলায় স্থান পায় দেশীয় পণ্যের হরেক রকম ষ্টল যেখানে ছিল বিভিন্ন স্বাদের খাবার, কাপড়, ঘর সাজানোর সামগ্রী ও কুটির শিল্পের পণ্য।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল দেশ-বিদেশ থেকে আগত প্রথিতযশা শিল্পীদের পরিবেশনা। জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কনার সুমধুর কণ্ঠে গান পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে তোলে। সবশেষে ছিল দর্শনার্থীদের আকৃষ্ট করতে র্যাফেল ড্র অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএসবি নিউজের চেয়ারম্যান ফয়ছল আহমেদ মুন্না।
মন্তব্য করুন