২৭ অগাস্ট ২০২২, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব নতুন জ্বালানিচালিত যানবাহন সম্মেলনে চীনা প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

শনিবার চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ‘বিশ্ব নতুন জ্বালানিচালিত যানবাহন সম্মেলন, ২০২২’-এর সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় লি খ্য ছিয়াং বলেন, চীন গাড়ি উত্পাদন ও ব্যবহারের ক্ষেত্রে একটি বড় দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশে নতুন জ্বালানিচালিত যানবাহন শিল্প দ্রুত বিকশিত হয়েছে। আর এ শিল্পে উত্পাদন, বিক্রয় ও ব্যবহারের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে চীন।

তিনি বলেন, নতুন জ্বালানিচালিত যানবাহনের বিকাশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়েছে এবং এ ধরনের যানবাহন ভোক্তাদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পরিবহন খাতে সবুজের ধারণা সৃষ্টি করেছে এই শিল্প।
প্রধানমন্ত্রী লি বলেন, বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ হিসাবে চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে এবং এ সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতায় অংশগ্রহণ করে আসছে। নতুন জ্বালানিচালিত যানবাহন শিল্পের উন্নয়নে দেওয়া চীনের সহায়তা-নীতি আন্তর্জাতিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ। এ ক্ষেত্রে চীন নিবন্ধিত সকল নতুন জ্বালানিচালিত যানবাহন উত্পাদনকারী কোম্পানিকে সমদৃষ্টিতে দেখে।

তিনি আরও বলেন, চীন উন্মুক্ত মনোভাব নিয়ে, নতুন জ্বালানিচালিত যানবাহন শিল্পসম্পর্কিত আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করবে, যাতে সহযোগিতার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া যায়।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন। )

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০