১৮ জুলাই ২০২৩, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান যাত্রীর মোবাইল বিস্ফোরণ, অতঃপর …

বিমান উড়তেই আচমকা যাত্রীর মোবাইল ফোনে তীব্র বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমান।

পরিস্থিতির গুরুত্ব বিচার করে পাইলট জরুরি অবতরণ করান বিমানটিকে। তবে বিস্ফোরণের ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না তা স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে উদয়পুর বিমানবন্দর লাগোয়া এলাকায়।

বিমানবন্দর সূত্রের খবর, সোমবার ১৭ জুলাই এয়ার ইন্ডিয়ার বিমানটি উদয়পুর থেকে রাজধানী দিল্লি যাচ্ছিল। বিমানটি এয়ারপোর্ট থেকে ‘টেক অফ’ করার কিছু সময় পরই ঘটে ওই দুর্ঘটনাটি। আচমকা যাত্রীর মোবাইলে বিস্ফোরণ। তীব্র আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমান। এরপরই পাইলট দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেন।

এয়ারপোর্টে ফিরে অবতরণ করলে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। বিস্ফোরণের ফলে বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। এক ঘণ্টা পর ফের যাত্রী নিয়ে দিল্লির পথে রওনা দেয় সংশ্লিষ্ট বিমানটি। এর আগে গত মে মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে দুবাইগামী ইন্ডিগোর বিমানের।

পাইলটের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। দ্রুত বিমানটিকে এয়ারপোর্টে অবতরণ করান তিনি। সংশ্লিষ্ট বিমানে ছিলেন ১৬০ জন যাত্রী। পরে ইন্ডিগোর অন্য একটি বিমানে করে যাত্রীদের দুবাইয়ে পৌঁছে দেওয়া হয়। ভয়েস অফ আমেরিকা

ভারত নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০