২১ জুন ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ডিগ্রি শেষ করা বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রচারিত অল-ইন পডকাস্টে তাকে এমন প্রতিশ্রুতি দিতে শোনা গেছে। এর মাধ্যমে অভিবাসীদের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

ডোনাল্ড ট্রাম্পের মতে, যদি কেউ কোনো মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, তাদের এর অংশ হিসেবে তার সে দেশে থাকার জন্য সয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাওয়া উচিত।

 

যারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের প্রগ্রাম শেষ করবে বা ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন তাদেরও এর আওতায় আনা উচিত।
মার্কিন নাগরিককে বিয়ে করেছেন—এমন প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে সম্প্রতি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরই ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিলেন। যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন কার্ডই সাধারণত গ্রিন কার্ড নামে পরিচিত।

 

এটি দেশটিতে নাগরিকত্ব পাওয়ার জন্য একটি পদক্ষেপ।
বিশ্বের সেরা ও উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কি না এ বিষয়ে জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

 

আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বলেন, তিনি এমন অনেকের কথা জানেন, যারা যুক্তরাষ্ট্রের নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এখন সে দেশে থাকতে খুব আগ্রহী।

 

কিন্তু তারা সেটি পারছেন না। পরে তারা নিজেদের দেশে ফেরত যান।
ট্রাম্প আরো বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল দরকার। কিন্তু যুক্তরাষ্ট্রে স্নাতক শেষ করা বিদেশিরা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারেন না। কারণ তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন বলে মনে করেন না।

 

তিনি ক্ষমতায় আসার প্রথম দিনই এমন অবস্থার অবসান হবে।
সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

১

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

২

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৩

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৪

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৫

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৬

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৮

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৯

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১০

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১১

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১২

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৩

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৪

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৫

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৬

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৭

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৮

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৯

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

২০