১০ এপ্রিল ২০২৩, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বায়োমেট্রিক তথ্যসহ পাসপোর্ট জমা লাগবে হজ ভিসার জন্য

ছবি: পিক্সাবে

এবছর যাঁরা হজের ভিসার নিবন্ধন করেছেন, তাঁদের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ ১০ আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি দিতে হবে। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় বেসরকারি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট এজেন্সি আর সরকারি ব্যবস্থাপনার বায়োমেট্রিক নিজের মুঠোফোন অথবা নির্দিষ্ট কেন্দ্র থেকে করা যাবে।

পাসপোর্টের সঙ্গে করোনা টিকার সনদ এবং এসব তথ্য দিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) এখন নিজে নিজে করা যায়। গুগল প্লে স্টোর থেকে ‘Saudi Visa Bio’ নামের অ্যাপ ফোনে ডাউনলোড করে ই–মেইল যুক্ত করতে হবে যেখানে বায়োমেট্রিক সনদ প্রাপককে পাঠানো হবে।

তারপর পাসপোর্টের ছবি, আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি তুলে জমা দিতে হবে। জমা প্রদানের পরে ই–মেইলে জানানো হবে বায়োমেট্রিক তথ্য। এ কাজ নিজে করতে না পারলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে তাদের সাহায্যেও করতে পারবেন। সহায়তা পেতে ঢাকার হজ অফিস আশকোনা, বায়তুল মোকাররম মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকার ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, নিউ ইস্কাটন, যোগাযোগ করতে পারেন।

এ বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০