আবুল কাসেম
৮ মার্চ ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, প্রযুক্তি এবং বিভিন্ন পেশাজীবী ক্ষেত্রে তাদের সক্রিয় উপস্থিতি আজ মিশিগানের সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে দৃশ্যমান। নতুন প্রজন্মের সাফল্য, উদ্যোক্তাদের উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডের বিস্তৃতি মিলিয়ে মিশিগানে একটি শক্তিশালী ও প্রভাবশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে।

 

এই সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বেড়েছে কমিউনিটি সংগঠনের সংখ্যাও। সাংস্কৃতিক সংগঠন, আঞ্চলিক সমিতি, সামাজিক প্ল্যাটফর্ম, পেশাজীবী সংগঠন এবং দাতব্য প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রবাসে বাঙালির ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু এই ইতিবাচক চিত্রের মাঝেই একটি প্রশ্ন ক্রমেই সামনে চলে আসছে- সংগঠন বাড়ছে ঠিকই, কিন্তু সেই অনুপাতে কি বাড়ছে কমিউনিটির ঐক্য?

 

মিশিগান এখন নিউইয়র্কের বাইরে বাংলাদেশি অভিবাসীদের অন্যতম প্রধান গন্তব্য। বিশ্বের মোটরগাড়ির রাজধানী হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে রয়েছে বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ। একই সঙ্গে নিউইয়র্কের তুলনায় তুলনামূলক কম ব্যয়ে আবাসন সুবিধা পাওয়া যায়, যা অনেক অভিবাসী পরিবারের জন্য আকর্ষণীয়। ডেট্রয়েট, হ্যামট্রামিক, ওয়ারেন, স্টার্লিং হাইটস এবং সেন্ট্রাল লাইনের মতো শহরগুলোতে বাংলাদেশি পরিবারগুলোর ঘনবসতি গড়ে উঠেছে। এসব এলাকায় বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট, গ্রোসারি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা খাত দ্রুত বিস্তৃত হয়েছে। বিশেষ করে ডেট্রয়েটের বাংলা টাউন এলাকা ধীরে ধীরে প্রবাসে বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। স্থানীয় অর্থনীতিতে বাংলাদেশি উদ্যোক্তাদের অবদানও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

মিশিগানের বাংলাদেশি কমিউনিটির একটি বড় অর্জন হলো স্থানীয় রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ। হ্যামট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে তিনজন বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলর পদে বিজয়ী হন। এই বিজয়ের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি আরও দৃঢ় হয়। স্থানীয় রাজনীতি, শিক্ষা বোর্ড এবং সামাজিক উদ্যোগেও তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। প্রবাসে বসবাসকারী যে কোনো অভিবাসী সম্প্রদায়ের মধ্যেই সংগঠন গড়ে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন দেশে এসে মানুষ প্রথমেই খোঁজে নিজের ভাষা, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের একটি নিরাপদ পরিসর। সেই প্রয়োজন থেকেই জন্ম নেয় কমিউনিটি সংগঠন। মিশিগানের বাংলাদেশি সমাজেও রয়েছে নানামুখী সংগঠন-সাংস্কৃতিক সংগঠন, আঞ্চলিক সমিতি, সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন উদ্যোগ।

 

এসব সংগঠন প্রবাসে বাঙালিদের সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করার জন্য নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলা নববর্ষ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং একুশে ফেব্রুয়ারির মতো জাতীয় দিবসগুলো ঘিরে নানা আয়োজন করা হয়। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, ইফতার মাহফিল, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এবং কমিউনিটি মেলার মাধ্যমে প্রবাসে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। তবে এই সাফল্যের পাশাপাশি একটি বাস্তবতাও রয়েছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে। একই উদ্দেশ্য নিয়ে কাজ করার কথা থাকলেও অনেক সংগঠন নিজেদের আলাদা পরিসরে সীমাবদ্ধ হয়ে পড়ে।

 

ফলে একই ধরনের অনুষ্ঠান একাধিক সংগঠন আলাদাভাবে আয়োজন করে থাকে। এতে আয়োজনের সংখ্যা বাড়লেও কমিউনিটির সামগ্রিক শক্তি অনেক ক্ষেত্রে খণ্ডিত হয়ে যায়। এর পেছনে বিভিন্ন কারণ কাজ করে। কখনো ব্যক্তিগত মতপার্থক্য, কখনো নেতৃত্বের প্রতিযোগিতা, আবার কখনো আঞ্চলিক বা রাজনৈতিক বিভাজনের প্রভাব সংগঠনগুলোর মধ্যে দূরত্ব তৈরি করে। ফলে অনেক সাধারণ কমিউনিটি সদস্য মনে করেন, যদি এসব সংগঠন একসঙ্গে কাজ করত, তাহলে আয়োজনগুলো আরও বড়, আরও অর্থবহ এবং আরও প্রভাবশালী হতে পারত।
কমিউনিটি সংগঠনের ক্ষেত্রে নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সংগঠন কতটা কার্যকর হবে, তা অনেকাংশেই নির্ভর করে নেতৃত্বের দূরদর্শিতা, সহনশীলতা এবং দলগত মানসিকতার ওপর। যে নেতৃত্ব কমিউনিটির বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেয়, সে নেতৃত্ব মানুষকে একত্র করতে পারে। কিন্তু যখন নেতৃত্বের জায়গায় ব্যক্তিগত প্রতিযোগিতা বা স্বীকৃতির আকাঙ্ক্ষা প্রাধান্য পায়, তখন সংগঠনগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। গ্রুপিংয়ে জর্জরিত হয় সংগঠন।

 

প্রবাসে একটি কমিউনিটির শক্তি শুধু তার সংখ্যায় নয়, বরং তার ঐক্যে। একটি সংগঠিত ও ঐক্যবদ্ধ কমিউনিটি স্থানীয় সমাজে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষা, রাজনীতি, ব্যবসা কিংবা সামাজিক উদ্যোগ সব ক্ষেত্রেই ঐক্যবদ্ধ থাকলে তখন প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়। অন্যদিকে বিভক্ত কমিউনিটি অনেক সময় নিজেদের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারে না। মিশিগানের বাঙালি কমিউনিটি এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছে, যখন সামনে রয়েছে অসীম সম্ভাবনা। নতুন প্রজন্ম এগিয়ে আসছে, ব্যবসা-বাণিজ্য বিস্তৃত হচ্ছে, রাজনৈতিক অংশগ্রহণ বাড়ছে সব মিলিয়ে কমিউনিটি শক্তিশালী হওয়ার পথে। এখন প্রয়োজন একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি যেখানে প্রতিযোগিতার পরিবর্তে গুরুত্ব পাবে সহযোগিতা,

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১০

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১১

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১২

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৩

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৪

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৫

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৬

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৭

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৮

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৯

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

২০