২ অগাস্ট ২০২২, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঙালির পদচারনায় জমে ওঠে হ্যামট্রামিক পথমেলা

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির বাংলা টাউনে হ্যামট্রামিক ডাইভারসিটি ফেস্টিভ্যালের আয়োজনে অনুষ্ঠিত হলো ২১তম পথমেলা।

এই পথমেলাকে কেন্দ্র করে নাচ-গান-আড্ডায় মুখরিত হয়ে ওঠে হ্যামট্রামিকের বাংলাদেশ এভিনিউ।মিশিগানে সর্ববৃহৎ বাংলাদেশির মিলনমেলায় পরিণত হয় ২১তম পথমেলা প্রাঙ্গণ।

তিন দিনব্যাপী এ মহামিলনমেলার প্রধান সমন্বয়ক নাজেল হুদা বলেন, বাঙালি কৃষ্টি-কালচার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছর আমাদের এ আয়োজন।

মিশিগানে বসবাসরত বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে দুই দশক ধরে চলমান এই পথমেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে।

২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ পথমেলায় মিশিগানের বিভিন্ন শহর হতে আগত বাংলাদেশিদের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার লোকজনের সরব উপস্থিতি এ মেলাতে ভিন্নমাত্রা যোগ করে।

এবারের মেলায় ৪০টি স্টলের মধ্যে অধিকাংশই ছিলো বাংলাদেশি বিভিন্ন পণ্যে ভরপুর। চাকরি প্রত্যাশীদের জন্যও কয়েকটি এজেন্সি স্টল দিয়েছে এবারের মেলায়।

পথমেলাকে কেন্দ্র করে নাচ-গান-আড্ডায় মুখরিত হয়ে ওঠে হ্যামট্রামিকের বাংলাদেশ এভিনিউ। ছবি সংগৃহীত।

মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া, মুখরোচক বিভিন্ন রকমের আচার ও মিষ্টি পানসহ দেশীয় হরেক রকম খাবারের স্টলগুলোতে। মেলাতে সবার নজর কেড়েছে শুটকি ভর্তার স্টল।

বিভিন্ন স্টলের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, মেলার প্রথম দিন তেমন না জমলেও দ্বিতীয় দিন হতে জমে ওঠে মেলা। আমরা এই প্রাণের মেলায় অংশ নিতে পেরে আনন্দিত।কেবল বাংলাদেশি লোকজন নয়, বিভিন্ন দেশের মানুষজনও বেশ আগ্রহ নিয়ে আমাদের পণ্য দেখছেন, ক্রয় করছেন এটা খুবই গর্বের।

মেলার আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য দেওয়া হয় স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল।

তাছাড়াও কুপনের মাধ্যমে মেলায় আগত দর্শনার্থীদেরও দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০