মাহমুদুল হক লিটু
৩ জুলাই ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর উদ্যোগে নিউইয়র্কের ব্রঙ্কসস্থ নিরব রেস্টুরেন্টে এক আন্তরিক আলাপন ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৯ জুন অনুষ্ঠিত এই আয়োজনে যুক্তরাজ্য ও মিশিগান থেকে আগত চারজন বিশিষ্ট সমাজকর্মী ও মূলধারার রাজনীতিবিদকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধিত অতিথিরা হলেন— নুকফ ইউকে-এর সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির এবং তাহমিদ চৌধুরী। তারা সম্প্রতি বাকার উদ্যোগে অনুষ্ঠিত প্রাণবন্ত ‘বাংলামেলা’-য় আমন্ত্রিত অতিথি হিসেবে নিউইয়র্ক সফর করেন। অনুষ্ঠানে বাকার নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রজন্মের মধ্যে বন্ধন সুদৃঢ়করণ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

 

সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, নিউইয়র্ক ল সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মোমেনুল ইসলাম।

 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের মনোগ্রাম-সংবলিত সম্মাননা স্মারক (প্ল্যাক) তুলে দেন অতিথিরা। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাসুদা আহমদ, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি।

 

উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ ইকবাল রাজু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, দপ্তর সম্পাদক এম. ডি. লুৎফুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য চৌধুরী মোমিত তানিম, জুবায়ের আহমেদ, রাজনীতিবিদ মোমতাজ উদ্দিন, ইউছুফ হাওলাদার, সুমন আহমদ কবির, শেখ আক্তার হোসেন নান্নু, জাকির হোসেন বাচ্চু, জয়নুল ইসলাম, শামীম মিয়া, মোহাম্মদ আশিফ, সামাদ মিয়া জাকের।

 

সংবর্ধিত অতিথিরাও বাকার আন্তরিক আতিথেয়তা ও সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাকার ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলাপন ও নৈশভোজে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০