এবিসি নিউজ/ইপসোসের করা নতুন এক জরিপে দেখা গেছে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জনপ্রিয়তার হার কমে সর্বনিম্ন পর্যায়ে আছে জো বাইডেনের। ২০২৪ সালের আসন্ন নির্বাচন কে সামনে রেখে উক্ত জরিপ টি পরিচালনা করা হয় যার ফল ঘোষণা করা হয় গত ১৪ জানুয়ারি।
জরিপে দেখা গেছে যারা রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী তাদের তুলনায় অনেক বেশি এগিয়ে আছেন ট্রাম্প। প্রায় ৭০ শতাংশ সদস্য এবং সমর্থকরা বলছেন যদি ট্রাম্প মনোনয়ন পান তাহলে তার নির্বাচিত হবার সম্ভাবনা বেশি। সেই তুলনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের হার ১০ এর নিচে।
জরিপে অংশগ্রহণকারীরা অন্যদের তুলনায় ট্রাম্পকে একজন বলিষ্ট নেতা হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি সবচেয়ে যোগ্য বলে ও মনেকরেন। অন্যদিকে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি ডেমোক্র্যাট সদস্য বাইডেন সম্পর্কে এমন মনোভঙ্গি পোষণ করেন।
প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তার হার কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যা গত ১৫ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা ক্ষেত্রে দেখা যায়নি। কারণ জরিপের ফল অনুযায়ী তার জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৩ শতাংশে ট্রাম্পের ক্ষেত্রে যার হার ছিল ৩৬ শতাংশ। অন্য এক হিসেবে দেখা গিয়েছে জরিপে অংশনেওয়া প্রায় প্রায় ৫৮ শতাংশ মানুষই তাকে আর দেখতে চাননা প্রেসিডেন্ট হিসেবে।
এই জরিপ অনুযায়ী জানা গেছে যে নারীদের মধ্যে ও বাইডেনের সমর্র্থন কমে যাচ্ছে , মাত্র ৩১ শতাংশ নারী বলছেন তারা বাইডেনকে দেখতে চান প্রেসিডেন্ট হিসেবে যেখানে ২০২০ সালে সেই হার ছিল ৫৭ শতাংশ। আর বর্তমানে পুরুষের হার হলো ৩৪ শতাংশ। বাইডেনের প্রতি আশাব্যঞ্জক সমর্থন দেখা যায়নি হিস্পানিক ও কৃষ্ণাঙ্গদেড় মধ্যেও।
তবে সততা ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে বাইডেন এর চেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প।
মন্তব্য করুন