নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩০ জুলাই ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ: ফেসবুকে লাল রঙের সয়লাব

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। শোকের রং কালো হলেও ফেসবুকে লাল রঙের সয়লাব।

 

মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় শোকের দিনে অনেকেই তাদের সোশ্যাল হ্যান্ডেলে প্রোফাইল ফটো, প্রচ্ছদ ফটো শুধু লাল রং দিয়ে রেখেছেন। অনেককে চোখেমুখে লাল কাপড় বেঁধে ছবি প্রকাশ করতেও দেখা গেছে। সঙ্গে রয়েছে প্রতিবাদের নানান হ্যাশট্যাগ।

 

এর আগে, সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নেন।

 

সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের পাশাপাশি নতুন এ ট্রেন্ডে যোগ দেন নানান শ্রেণি-পেশার মানুষ।

 

এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও মঙ্গলবার (৩০ জুন) টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।

 

কী কারণে লাল রঙের প্রোফাইল পিকচার দিচ্ছেন জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড়ে মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।

 

এ বিষয়ে একজন শিক্ষার্থী জানান, এই আন্দোলনের সঙ্গে জড়িত আমাদের অনেক ভাই জেলে। প্রতিদিন কাউকে না কাউকে তুলে নেওয়া হচ্ছে। আর এদিকে সরকার এসবের সমাধান না করে শোক জানাচ্ছে। ‘দিনে নাটক রাতে আটক’ এসব আর চলবে না।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, আমাদের সমন্বয়কদের ডিবি পুলিশ আটকে রেখেছে। আমাদের ভাইদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আর এসবের মধ্যে যারা নির্যাতনকারী, তারাই আবার শোক জানাচ্ছে। ছাত্রের রক্ত নিয়ে এসব তামাশা চলবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা লাল প্রোফাইল পিকচার দিয়েছি। এই লাল মানে বিপ্লব, এই লাল মানে নতুনের জাগরণ।

 

মুশফিকুল আলম নামে এক শিক্ষার্থী জানান, আমরা সেদিনই শোক করব যেদিন শিক্ষার্থী হত্যার বিচার হবে। হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন, আর রাষ্ট্র শোক করছে এটা প্রহসন ছাড়া কিছু না।

 

শিক্ষার্থীদের লাল প্রোফাইল পিকচারে উদ্বুদ্ধ হয়ে অনেক পেশাজীবী মানুষও নিজেদের প্রোফাইল পিকচার লাল করেছেন। তাদের একজন জানান, পেশাগত কারণে আন্দোলনে যেতে পারিনি। কিন্তু ছাত্র হত্যার বিচার চাই। যেভাবে ছাত্র হত্যা করা হয়েছে স্বাধীন বাংলাদেশে এটি নজিরবিহীন।

 

এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সোমবার পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে মন্ত্রিসভায় তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০