তাহমীদ ইশাদ রিপন
১৩ জুন ২০২৫, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে বড়লেখা থানার ডিউটি অফিসার আতিকুর রহমান জানান, উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনও হস্তান্তর করেনি। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ বিকেল ৩টায় কালবেলাকে জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই ও শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০