তাহমীদ ইশাদ রিপন
২৮ জুলাই ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল ১৬ আগস্ট

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় আগামী ১৬ আগস্ট কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমও শুরু হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী ও যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খছরুর যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন, হাজী আনোয়ার উদ্দিন, ফখরুল ইসলাম সুনু মিয়া, আব্দুল কুদ্দুছ স্বপন, সাইফুল ইসলাম, মঈন উদ্দিন, আব্দুল গণী, জামিল আহমদ ও অ্যাডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদসহ অনেকে।

 

সভায় জানানো হয়, কাউন্সিলকে ঘিরে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১০ জন কাউন্সিলরের তালিকা প্রস্তুত করা হয়েছে। কাউন্সিল পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আসুক উদ্দিন আহমদ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৭ আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি একটি আদর্শিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিতে যে গণতন্ত্র আছে, তা বড়লেখাসহ গোটা মৌলভীবাজার জেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গেলে দেখা যাবে। দলের প্রতিটি স্তরের কমিটি গঠনে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করি। তৃণমূলের নেতারা তাঁদের পছন্দের নেতাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে এবং এখনো তা অব্যাহত রেখেছে।

 

দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দলের নিয়ম-নীতির বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না। সবাইকে সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সাংগঠনিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। দলের কোনো পর্যায়ের কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকর্মী যেন স্থান না পায়—এ বিষয়ে স্থানীয় নেতাদের কঠোরভাবে সতর্ক করেন তিনি। যাঁরা পুনর্বাসনের চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানো। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিট যাতে সঠিকভাবে গঠিত হয়, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন এবং সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০