আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

“যেখানে গুণের সমাদর নেই, সেখানে গুণীর জন্ম হয় না” সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

 

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, যেখানে গুণের সমাদর নেই, সেখানে গুণীজনের জন্ম হয় না। একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তাঁর ছাত্র পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়। সেই মুহূর্তে একজন শিক্ষকের আনন্দ ও তৃপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

 

 

তিনি বলেন, আজকের বিদায়ী প্রধান শিক্ষক এনাম উদ্দিন স্যার সম্পর্কে তাঁর প্রাক্তন ছাত্র ও সহকর্মীদের মুখে যে প্রশংসা শুনেছি, তাতে আমি আশাবাদী এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে এনাম স্যারের চেয়েও বড় গুণী মানুষ তৈরি হবে।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

সংবর্ধিত প্রধান শিক্ষক এনাম উদ্দিন চলতি বছরের ১২ জানুয়ারি প্রায় ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন সম্পন্ন করে অবসরগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু একজন দক্ষ শিক্ষকরূপেই নয়, একজন মানবিক ও আদর্শ শিক্ষা সংগঠক হিসেবেও সুনাম অর্জন করেন। অবসর গ্রহণের সময় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় তিনি জেলা ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট অর্জন করেন, যা তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতি বহন করে।

 

 

 

 

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ওয়াদিুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিফতা উদ্দিন রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উৎস প্রকাশনীর কর্ণধার ও নাগড়ি গবেষক-প্রকাশক মোস্তফা সেলিম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় চন্দ্র দাস, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক, টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদ ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিনসহ প্রমুখ।

 

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক এনাম উদ্দিনকে বিভিন্ন উপহার সামগ্রীসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি তাঁর দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতিস্বরূপ ৫ লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। এ সময় প্রাক্তন ছাত্ররা বলেন, এনাম স্যারের আদর্শ, সততা ও শিক্ষাদানের নিষ্ঠা তাদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০