বড়লেখা প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় রাখা হয়নি লেভেল ক্রসিং, পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায় রেললাইনে রাখা হয়নি কোনো লেভেল ক্রসিং। এতে ট্রেন চলাচল শুরু হলে জনভোগান্তির পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসি। বড়লেখা রেলস্টেশনের দক্ষিণ পাশের রেললাইনের পুরাতন লেভেল ক্রসিংস্থলে চলমান নির্মাণ কাজে লেভেল ক্রসিং না রাখায় এলাকাবাসি ফুঁসে উঠেছেন।

 

 

ইতোপূর্বে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় শুক্রবার বিকেলে রেললাইনের পশ্চিমাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা ও হালকা যানবাহন চলাচলের স্বার্থে আগের জায়গায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে ভুক্তভোগি এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালনের, এমন কি রেললাইনের চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন ভুক্তভোগি এলাকাবাসি।

 

 

ব্যবসায়ি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক পৌর কাউন্সিলর কবির আহমদ,  বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, ব্যবসায়ি শামীম আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা বাহার উদ্দিন, বীমা কর্মকর্তা দিলিপ দে, হাফেজ তৈবুর রহমান, ডা. কবির আহমদ, শ্যামল পাল দুলু, কলেজ শিক্ষার্থী তানভির আব্বাস তামিম প্রমুখ।

 

 

বক্তারা বলেন, প্রায় ২২ বছর আগে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখনও রেলের এই স্থানে লেভেল ক্রসিং ছিল। রেললাইনের পশ্চিম পাশেই পৌরসভার পশুর হাট এবং প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্লান্ট রয়েছে। এছাড়াও পৌরসভার এই রাস্তাটি রেললাইন অতিক্রম করে পৌরসভার তেলিগুল এলাকাসহ সদর ইউনিয়ন, তালিমপুর ইউনিয়ন ও হাকালুকি হাওরের রাস্তায় সংযুক্ত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর লেভেল ক্রসিং স্থাপন না করে রেললাইন স্থাপনের কারণে কোমলমতি শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হবেন।  এছাড়া লেভেল ক্রসিং না থাকলে ট্রেন চালু হওয়ার পর প্রতিদিনই নানা দুর্ঘটনার আশংকা রয়েছে। ভুক্তভোগিরা রেললাইনের পুনর্বাসন কাজের ডিজাইনে লেভেল ক্রসিং না রাখায় বিস্ময় প্রকাশ করে অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লেভেল ক্রসিং স্থাপনের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০