তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

­­­মৌলভীবাজারের বড়লেখায় শনিবার দুপুরে প্রবল বেগে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এসময় বিভিন্ন সড়কে, বিদ্যুৎ লাইনে ঘরবাড়ির ওপর ভেঙ্গে পড়েছে ব্যাপক গাছপালা। কুলাউড়াচান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের ওপর উপড়ে পড়ে বড়বড় গাছ। রতুলিকাঠালতলী সড়কের মধ্যবর্তী স্থানে রাস্তার ওপর গাছ পড়ায় উভয় পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের গাছ অপসারণ করেছে দমকল বাহিনীর লোকজন।

 

 

সরেজমিনে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে হাজার হাজার গাছপালা বিভিন্ন বাড়িঘরে, রাস্তায় ও বিদ্যুৎলাইনের ওপর পড়েছে। বিধ্বস্ত হয়েছে অনেকের বাড়িঘর। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ লাইন। দুপুর একটার দিকে প্রবল বেগে এই ঘূর্নিঝড় বয়ে যায়। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের রতুলি বাজারের উত্তর পার্শের রাস্তায় বেশ কয়েকটি বড়বড় মেহেঘনি ও আকাশমনি গাছ সড়কের ওপর পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় সড়কের উভয় পার্শে সহশ্রাধিক যানবাহনের জটলা লাগে। এতে প্রায় দেড়ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে বড়লেখা ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঝড়ে উপড়েপড়া গাছগুলো অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

এদিকে উপজেলার বিভিন্ন স্থানের গ্রামীণ রাস্তায় ও বিদ্যুৎ লাইনের ওপর অসংখ্য গাছ ওপড়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, তালিমপুর ও বড়লেখা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রবল ঝড়ে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ওপর পড়ে কয়েকটি বড় গাছ। ঝড়ে উড়ে গেছে স্কুল ভবনের টিনের চালা ও ফেটে গেছে স্কুলের পাকা দেওয়াল।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ মৌসুমের সবচেয়ে বড় ঘূর্নিঝড় শনিবার দুপুরে বয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাচ্ছেন। ইউপি চেয়ারম্যানগণকে দ্রুত তালিকা তৈরী করে অফিসে প্রেরনের জন্য বলে দিয়েছেন।

 

পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেলারেল ম্যানেজার খায়রুল বাকী খান জানান, বড়লেখায় বিভিন্ন জায়গায় লাইনের ওপর গাছ পড়েছে, তার ছিড়ে গেছে। কয়েকটি খুঁটিও ক্ষতিগ্রস্থ হয়েছে । গাছ অপসারণ করে লাইন মেরামতের কাজ চলছে। রাতের মধ্যে সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০