তাহমীদ ইশাদ রিপন, সিলেট ব্যুরো
৪ নভেম্বর ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫ টায় তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে এ সভার আয়োজন করে।

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। কানুনগো বাজার বনিক সমিতির সাবেক উপদেষ্টা গীতেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও বনিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও তালিমপুর ইউনিয়ন নিকাহ রেজিস্টার কাজি মাওলানা রুহুল আমিন, ইউপি সদস্য এনামুল হক, সঞ্জিব দাস, ছালেহ আহমদ, বনিক সমিতির দপ্তর সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।

 

 

সভায় ওসি মাহবুবর রহমান মোল্লা বলেন, পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য ও সহযোগিতার দ্রুত পাওয়ার জন্য বিট পুলিশিং এর সাহায্য নেয়ার জন্য আহবান করেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

 

 

এসময় ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস,আই আন্দুর রহিম, এ,এস,আই আব্দুল হালিম সিকদার, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজি বাবুল আহমদ, নাজমুল হুদা, বিলাল উদ্দিন, বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০