৩০ অক্টোবর ২০২৩, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেলে রাখা লটারিতে ১০ লাখ ডলার পেলেন খলিল

লটারী কিনেছিলেন অনেকদিন আগে। ভুলেও গিয়েছিলেন। কাজের লোক একটি ফুলদানির ভেতরে খুজে পায় লটারীর সেই টিকেটটি। ফিরিয়ে দেয় গৃহকর্তাকে। গৃহকর্তা লক্ষ করলেন তার এই লটারীটি পুরস্কার জিতেছি তাও আবার ১০ লাখ ডলার। চমৎকার এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে।

সিবিসি নিউজের তথ্যমতে, কয়েক মাস আগে খলিল সোওসা নামের মেডফোর্ডের এক বাসিন্দা একটি লটারি কেনেন। ওই লটারির মোট পুরস্কার মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তিনি ম্যাসাচুসেটস লটারিকে বলেন, অরেগন অঙ্গরাজ্যের মেডফোর্ড শহরে তাঁর বাড়ির পরিচ্ছন্নতাকর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে ফুলদানিতে এই টিকিট পেয়ে তাঁকে দেন।

লটারির পুরস্কার ঘোষণার পর দেখা যায়, তিনি ১০ লাখ ডলার জিতেছেন। করের অর্থ কাটার আগে এককালীন পুরো অর্থ নিয়ে নেওয়ায় পেয়েছেন সাড়ে ৬ লাখ মার্কিন ডলার। তিনি লটারি কর্তৃপক্ষকে জানান, তাঁর ইচ্ছা এই অর্থের একটি অংশ আর্থিক সংকটে থাকা এক বন্ধুকে দেবেন। আর কিছু অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।

টিকিটটি মেডফোর্ডের সালেম স্ট্রিটের টনিস কনভিনিয়েন্স স্টোর থেকে কিনেছিলেন খলিল। এখন এই স্টোরের মালিকও ১০ হাজার মার্কিন ডলার বোনাস পেয়েছেন। কারণ, তিনি ‘বিজয়ী’ টিকিট বিক্রি করেছেন।
যুক্তরাষ্ট্রে লটারিতে বিপুল পরিমাণ অর্থ জেতার খবর প্রায় দেখা যায়। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি ১৭৩ কোটি ডলারের (বাংলাদেশি ১৯ হাজার কোটি টাকার বেশি) লটারি জিতেছিলেন।

সিএনএনের তথ্যমতে, এই অর্থ যুক্তরাষ্ট্রের লটারি ও পাওয়ারবল লটারি গেমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১০

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১১

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১২

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৩

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৪

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১৫

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১৬

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৮

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৯

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

২০