আমাদের দেশে প্রতিদিনই খুন, গুম, হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটছে। অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় আমরা প্রতিদিন এমন খবর দেখতে পাই। অপরাধীরা ধরা পড়ে, আদালতে পাঠানো হয়, কিন্তু কখনো কি শুনেছি, তাদের প্রকৃত শাস্তি হয়েছে? আজ অবধি খুব কমই দেখা গেছে, কোনো আসামিকে ফাঁসি বা উপযুক্ত সাজা দেওয়া হয়েছে।
তাহলে প্রশ্ন জাগে, যদি বিচারই না হয়, তবে অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর উদ্দেশ্য কী? বিচারহীনতার এই সংস্কৃতি কি তবে অপরাধীদের আরও উৎসাহিত করছে না? এখন সময় এসেছে এই প্রশ্নের সঠিক ও দৃঢ় উত্তর পাওয়ার। দেশের নাগরিকরা জানতে চায়- গুম, খুন, ধর্ষণসহ সকল নৃশংস অপরাধের বিচার কি একদিন হবে?
মন্তব্য করুন