বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

গরমে ত্বকের যত্নে আমরা নানা কিছু করি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে অনেকে চোখের যত্নে অসচেতন। চোখ সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। গ্রীষ্মে ও শীতে আলাদাভাবে চোখের যত্ন নিতে হয়। তাই এ বিষয়ে জানা থাকা জরুরি।

 

করণীয়

 

সানগ্লাস: অতিরিক্ত তাপ ও রোদ চোখের জন্য ক্ষতিকর। তাই গরমে বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন।

 

টুপি: রোদে বেরোনোর সময় শুধু সানগ্লাস নয়, টুপি বা বড় কানওলা হ্যাট ব্যবহারও উপকারী। এতে মাথা ও চোখ দুটোই রক্ষা পাবে।

 

চোখ পরিষ্কার: দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ-মুখ ধুয়ে নিন। অথবা চোখে পানির ঝাপটা দিন। এতে তাপ থেকে আরাম পাওয়ার পাশাপাশি ধুলা-ময়লা জমে চোখে এলার্জি বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে।

 

এসিতে সতর্কতা: অনেকক্ষণ শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বাতাস লাগলে চোখ অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এসির বাতাস যেন সরাসরি চোখে না লাগে।

 

প্রচুর পানি পান: গরমে ঘাম হয়, পানিশূন্যতা হয়। এর প্রভাব পড়ে চোখে। তাই এই সময়ে প্রচুর পানি পান করুন। তাতে চোখ আর্দ্র থাকবে। পানিশূন্যতা হলে চোখ শুষ্ক ও খরখরে অনুভূত হয়।

 

দুপুরের রোদ এড়ান: একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের হওয়া ঠিক নয়। কারণ, দুপুরের রোদ ও তাপ চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে।

 

সানস্ক্রিন ক্রিমে সতর্কতা: গরমে ত্বকের যত্নে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন। অসাবধানতাবশত এই ক্রিম চোখে লাগলে সমস্যা হতে পারে। তাই এই ক্রিম ব্যবহারে সাবধান থাকুন। ত্বকের সানস্ক্রিন গলে চোখে গেলে সঙ্গে সঙ্গে পানির ঝাপটা দিয়ে পরিষ্কার করুন।

 

সাঁতারে গগলসের ব্যবহার: গ্রীষ্মের গরমে অনেকে সুইমিং পুলে বা অন্য জলাধারে সাঁতার কাটেন। সাঁতারের সময় সুইমিং গগলস পরা উচিত। বিশেষ করে পুলের পানির রাসায়নিক চোখের জন্য ক্ষতিকর।

 

চোখের বিশ্রাম: সুস্থ থাকতে, চোখকে বিশ্রাম দিতে প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা ঘুম প্রয়োজন। এক টানা স্ক্রিন ব্যবহার করবেন না। এতে চোখ আরও শুষ্ক হয়ে যায়। স্ক্রিন ব্যবহারের মাঝে বিরতি নিন।

 

ড্রপ ব্যবহার: চোখের আর্দ্রতা বজায় রাখতে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া আর্টিফিশিয়াল টিয়ার বা আই ড্রপ ব্যবহার করেন, এটি মোটেও উচিত নয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ড্রপ ব্যবহার করা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০