বাংলা সংবাদ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে অননুমোদিতভাবে হজ পালন এতে সহায়তার বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। নিয়ম ভাঙলে সর্বোচ্চ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে বলেও জানিয়েছে তারা। খবর দ্য ইকোনমিক টাইমসের।

 

 

শনিবার (১৮ এপ্রিল) থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে, যা হজের সময় প্রযোজ্য হবে। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা ব্যক্তি, কিংবা মক্কা ও আশপাশের পবিত্র স্থানে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, বৈধ পারমিট বা ভিজিট ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে সেসব ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় প্রবেশ বা অবস্থান করবেন।

 

 

এছাড়া, অননুমোদিত হজে সহায়তাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ভিসা করে দেওয়া, পরিবহন ব্যবস্থা করা কিংবা হোটেল, অ্যাপার্টমেন্ট বা বাসায় থাকার ব্যবস্থা করে দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। তবে অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

 

 

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দের নির্দেশও দিতে পারে আদালত।

 

 

সবাইকে হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার এবং কোনো ধরনের অনিয়ম দেখা গেলে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজ উপলক্ষ্যে লাখো মুসল্লির সমাগমের আগে জনসমাগম ও প্রবেশ ব্যবস্থাপনা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০