২২ জুন ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

গেল ৫ বছরে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। ওই বৈঠকে তাইওয়ানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে না বলে জানায় চীন। বৈঠকে উপস্থিত দু’জন মার্কিন প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

বৈঠকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কার কথা জানান মার্কিন প্রতিনিধিরা। পরে চীনের প্রতিনিধিরা এটি না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন। বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দেখে। কিন্তু তাইপেই সরকার এই দাবি বরাবরই প্রত্যাখান করে আসছে।

 

ট্র্যাক টু টকস ধরনের এই বৈঠকের মার্কিন আয়োজক ডেভিড সান্টোরো বলেন, চীন পুরোপুরি নিশ্চিত যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সক্ষম।

 

ট্র্যাক টু টকস অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক কর্মকর্তা এবং শিক্ষাবিদ যারা তাদের সরকারের সঙ্গে কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। আর ট্র্যাক ওয়ান টকসে সরকারের সঙ্গে সরকারের প্রতিনিধিদের আলোচনা হয়।

 

এ বৈঠকে ওয়াশিংটনের প্রায় ছয়জন প্রতিনিধি অংশ নেন। দু‘দিনব্যাপি বৈঠকটি অনুষ্ঠিত হয় সাংহাইয়ের একটি হোটেলে। বৈঠকে বেইজিংও তাদের সাবেক সেনা কর্মকর্তা, স্কলার ও বিশেষজ্ঞদের পাঠায়। এ বৈঠকে মার্কিন সরকারের কোনো প্রতিনিধি ছিল না।

 

এ প্রসঙ্গে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের জানায়, তারা বৈঠকের বিষয়ে অবগত। এ ধরনের আলোচনা লাভজনক হতে পারে। তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি রয়টার্স।

 

মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত বছর জানায়, বেইজিংয়ের কাছে ৫০০টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের সালের মধ্যে এ সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে।

বিআরইউ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

১

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

২

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৩

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৪

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৫

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৬

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৭

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৮

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৯

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১০

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১১

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১২

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৩

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৪

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৫

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৬

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৭

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৮

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৯

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২০