১৩ মার্চ ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায়

ছবি সংগৃহীত

দীর্ঘ পাচঁ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সোমবার এই  মহড়া শুরু হয়। মহড়া শুরুর প্রাক্কালে গতকাল রোববার উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সাধারণত, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ‘কৌশলগত’ শব্দটি ব্যবহার করা হয়।

মহড়া শুরুর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছিল, তারা এই ধরনের পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করতে পারে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই যৌথ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম শিল্ড ২৩’। সোমবার  থেকে অন্তত ১০ দিন এই মহড়া চলার কথা রয়েছে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাবে।

সাম্প্রতিক মাসগুলোয় উত্তর কোরিয়া একের পর এক নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। উত্তর কোরিয়ার দিক থেকে আসা ক্রমবর্ধমান হুমকির মুখে ওয়াশিংটন ও সিউল নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এই ধরনের সামরিক মহড়ার বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং। তারা এই ধরনের মহড়ায় ক্ষুব্ধ হয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। এই ধরনের মহড়াকে আক্রমণের পূর্বপ্রস্ততি হিসেবে দেখছে পিয়ংইয়ং।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১০

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১১

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১২

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১৩

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১৪

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৬

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৭

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৮

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৯

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

২০