১ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমা সহায়তায় ইউক্রেনে যুদ্ধযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রও ফ্রান্স

ছবি:সংগৃহীত

পশ্চিমা সহায়তা ইউক্রেনে ৬০টি যুদ্ধযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া চলতি মাসে ১২টি সামরিক যান পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। সর্বশেষ ঘোষিত সামরিক প্যাকেজের অংশ হিসেবে তারা এ সহায়তা পাঠিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স ।

খবরে বলা হয়েছে, ইউক্রেনকে সহায়তা দেয়ার তালিকা দিনদিন দীর্ঘ হচ্ছে। সম্প্রতি পশ্চিমাদের কাছে ফাইটার জেট চেয়েছে ইউক্রেন। তবে যুদ্ধবিমান দেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র-জার্মানি। এবার যুদ্ধবিমান না দেয়ার তালিকায় যুক্ত হলো ফ্রান্স। তবে চলতি মাসে ইউক্রেনে ১২টি এইচ-ইটজার পাঠাবে দেশটি।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু বলেন, আমাদের বার্তা স্পষ্ট। ইউক্রেনকে কোনো প্লেন দেয়া হবে না। ইউক্রেনের মন্ত্রী তার সামরিক বাহিনীর যা প্রয়োজন তা আমাদের জানিয়েছে, যুদ্ধবিমানও তার অংশ ছিল। আমাদের মধ্যে ইউক্রেনীয় পাইলটদের ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ দেয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সামরিক বাহিনী ও গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দখলদারদের মোক্ষম জবাব দেয়া ইতোমধ্যে শুরু করেছে আমাদের সেনারা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

২

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৪

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৫

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৬

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৭

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৮

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৯

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১০

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১১

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১২

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৩

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৪

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৫

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৬

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৭

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৮

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৯

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

২০