২৩ জানুয়ারী ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বছরের শুভেচ্ছা

অন্তরের অন্তস্থল থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। হতাশা গ্লানির অবসান হোক, চলমান ২০২৩ সাল ভালো কাটুক এটাই প্রত্যাশা। নতুন সূর্যকিরণ সুখের সৌরভ ছড়িয়ে দিক চারিদিকে। পুরোনো হতাশা, ব্যথা-বেদনা, অপূর্ণতা সবকিছুকে ঝেড়ে ফেলে সকলের যাত্রা শুরু হোক নতুনের দিকে। পূর্ণতায় ভরে উঠুক সকলের হৃদয়।

কোভিডের ধকল এখনও শেষ হয়নি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অর্থনৈতিক পরিস্থিতি বেশ নাজুক। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সকলেই। এই ঘোর অমানিশা দ্রুতই কেটে যাক সেই আশা রাখি। ২০২২ সালে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত বিষয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে চার বাংলাদেশি আমেরিকান প্রার্থীর বিজয় আমাদেরকে বেশ উজ্জীবিত করেছে। জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়েছেন নাবিলা ইসলাম (ডেমোক্রেট)।

তাছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান (ডেমোক্রেট), কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর মো. মাসুদুর রহমান (রিপাবলিকান) ও নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেন্টেটিভ আবুল খান (রিপাবলিকান) নির্বাচিত হন। তাদের বিজয় যুক্তরাষ্ট্র বসবাসরত বাংলাদেশিদের রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করছে। মিশিগানে এখন তীব্র শীতের আবহ। এই প্রতিকূল পরিস্থিতি সকলেই সতর্কতার সঙ্গে মোকাবিলা করবেন এবং বয়স্ক লোকজন ও শিশুদের নিয়ে সবাই নিরাপদ থাকবেন এই আশা রাখি।

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির বহু অর্জন রয়েছে বিগত বছরে। এই সাফল্য ধরে রেখে আরও বহুদূর যেতে হবে আমাদের। মেধা-মননে আমরা সাফল্যের শিখরে পৌঁছতে চাই। আপনাদের প্রিয় পত্রিকা ‘বাংলা সংবাদ‘ বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক সকল সংবাদ তুলে ধরার চেষ্টা করে। এই চেষ্টা প্রতিনিয়ত চলবে, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।

প্রিয় পাঠক-পাঠিকা, আগামীর পথচলা সার্থকতায় ভরে উঠুক। সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০