১১ ডিসেম্বর ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন করে ৩৭ ব্যক্তির ওপর পড়ল মার্কিন নিষেধাজ্ঞা

নতুন করে ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই সকল নিষেধাজ্ঞা ও ভিসা বিধি-নিষেধ আরোপ করেছে দেশটি । শুক্রবার এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ বিষয়ক দপ্তর।

বিশ্ব মানবাধিকার দিবস ও মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীর প্রাক্কালে এই নিষেধাজ্ঞা আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র।

ভিসা বিধি-নিষেধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়া নাগরিকদের মধ্যে রয়েছে— চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, লাইবেরিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও উগান্ডার নাগরিক। নিষেধাজ্ঞা পাওয়া এসব ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা তাদের কোনো অর্থ-সম্পদ ব্যবহারও করতে পারবে না তারা।

আফগানিস্তানের মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ বন্ধ করার অভিযোগে দেশটির দুজন মন্ত্রী যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তালিকায় এসেছেন। আর ইরানের বাইরের সরকারবিরোধীদের ওপর সহিংসতার পরিকল্পনার অভিযোগে দুই ইরানি গোয়েন্দাকে নিষেধাজ্ঞার দেয়া হয়েছে।

এছাড়া চীনের জিনজিয়ানে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় দেশটির দুই কর্মকর্তাকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০