বাংলা সংবাদ ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের কর মৌসুমে নতুন নিয়ম কার্যকর হওয়ায় বহু করদাতার ট্যাক্স রিফান্ড বিলম্বিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তা সাময়িকভাবে ‘ফ্রিজ’ হয়ে যাচ্ছে। আর্থিক বিষয়ক সাময়িকী করঢ়ষরহমবৎুএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) ধীরে ধীরে কাগজের চেকের মাধ্যমে রিফান্ড প্রদান বন্ধ করে ইলেকট্রনিক পদ্ধতি, বিশেষ করে ডাইরেক্ট ডিপোজিটকে প্রধান মাধ্যম হিসেবে চালু করছে। এর ফলে যেসব করদাতা তাদের ব্যাংক তথ্য প্রদান করেননি বা ভুল তথ্য দিয়েছেন, তাদের রিফান্ড আটকে রাখা হচ্ছে।

 

আইআরএস জানিয়েছে, অনেক ক্ষেত্রে ব্যাংক কর্তৃক ডাইরেক্ট ডিপোজিট প্রত্যাখ্যাত হলেও আগের মতো স্বয়ংক্রিয়ভাবে কাগজের চেক পাঠানো হচ্ছে না। বরং সংশ্লিষ্ট রিফান্ড সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে এবং করদাতাকে ব্যাংক তথ্য হালনাগাদ করার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। সাধারণত এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়।

 

প্রতিবেদন আরও উল্লেখ করে, ইতোমধ্যে লক্ষাধিক করদাতা এ ধরনের নোটিশ পেয়েছেন এবং যথাসময়ে প্রয়োজনীয় তথ্য না দিলে তাদের রিফান্ড পেতে দীর্ঘ বিলম্ব হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কাগজের চেকের জন্য অপেক্ষা করলে পুরো প্রক্রিয়া ১০ সপ্তাহ বা তারও বেশি সময় নিতে পারে।

 

এদিকে নতুন নিয়ম চালুর পেছনে নিরাপত্তা জোরদার, জালিয়াতি কমানো এবং দ্রুত অর্থপ্রদানের মতো লক্ষ্য কাজ করছে বলে জানানো হয়েছে। তবে সমালোচকরা বলছেন, যথাযথ তথ্যের অভাব এবং পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক করদাতা ভোগান্তিতে পড়ছেন। বিশেষজ্ঞরা করদাতাদের কর জমা দেওয়ার আগে সঠিক ব্যাংক তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন এবং আইআরএস থেকে প্রাপ্ত যেকোনো নোটিশ দ্রুত অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০