শফিক রহমান
২৯ ডিসেম্বর ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক ইনফো বাংলার ১০ বছর পূর্তি উপলক্ষে মিশিগানে মিলনমেলা

মিশিগানের ওয়ারেন সিটিতে গতকাল দৈনিক ইনফো বাংলার ১০ বছর পূর্তি উপলক্ষে এক সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক ইনফো বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি, সাংবাদিক ও সংগীত শিল্পী শিলা দাস আগত অতিথিবৃন্দ, সুধীজন এবং উপস্থিত সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও যমুনা টিভির যুক্তরাষ্ট্র সিনিয়র করেসপন্ডেন্ট  ইকবাল ফেরদৌস এবং বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ-এর সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল খান।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ-এর কোষাধ্যক্ষ সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক সঞ্জয় দেব ও হারান কান্তি সেন, ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি সাংবাদিক আশিক রহমান, টিবিএন ২৪-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রাজা সোহেল। এছাড়াও কমিউনিটি নেতা হিসেবে উপস্থিত ছিলেন সজল আলাই, বকুল চৌধুরী, গোলাম মোস্তফা খান, আতিকুর রহমান মিঠু, মুহিবুল ইসলাম ও লিমন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলিম আহমদ, তোফায়েল আহমদ এবং মিউজিসিয়ান জাভেদ আহমদ।

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সমিলা দেব ও শিলা দাস। তাদের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত সবাই সম্মিলিতভাবে গানে গানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠান। বক্তব্যে কবি ও লেখক ইশতিয়াক রুপু বলেন, সকলের এই মিলনমেলা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও মায়া-মমতার বন্ধন আরও সুদৃঢ় হয়ে চিরকাল অটুট থাকুক। একই সঙ্গে তিনি দৈনিক ইনফো বাংলার প্রচার ও প্রসার আরও এগিয়ে যাওয়ার কামনা করেন এবং সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

 

 

 

অনুষ্ঠানে সাংবাদিক জুয়েল খান ও মিসেস জুয়েল খানের ব্যবস্থাপনায় রাতের ডিনারে পরিবেশিত মুখরোচক খাবার উপস্থিত সবাইকে আকৃষ্ট করে। এ জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান। শেষাংশে কেক কেটে দৈনিক ইনফো বাংলার ১০ বছর পূর্তি উদযাপন করা হয়। পরিশেষে দৈনিক ইনফো বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিলা দাস অনুষ্ঠানে সকলের সরব উপস্থিতিতে আয়োজনটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০