১২ মার্চ ২০২৩, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেউলিয়ায় বন্ধ ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

ছবি সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রে দেউলিয়ায় বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনতে চান। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মার্কিন আর্থিক প্রতিষ্ঠান এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপ অধিগ্রহণ করে। প্রতিষ্ঠানটির সব সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।

২০০৮ সালের আর্থিক সংকটের পর এই প্রথম এত বড় একটি ব্যাংকের পতন ঘটল, যে ঘটনা পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমন পরিস্থিতির মধ্যে প্রযুক্তিপ্রতিষ্ঠান রেজারের প্রধান নির্বাহী মিন-লিয়াং তান এক টুইটার পোস্টে বলেছেন, টুইটারের এসভিবি কিনে তা ডিজিটাল ব্যাংকে পরিণত করার কথা বিবেচনা করা উচিত। টুইটারের প্রধান ইলন মাস্ক এই টুইটের প্রতিক্রিয়ায় জানিয়ে লিখেছেন, বিষয়টি নিয়ে তিনিও ভাবছেন।

স্টার্টআপের জন্য ঋণ দেওয়া যুক্তরাষ্ট্রের এসভিবি গত বুধবার ঘোষণা দেয়, ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে। এ ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায়। গত বৃহস্পতিবার আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০০ কোটি ডলার। আর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা এসভিবি বন্ধ করে দেয়। ব্যাংকের সব আমানতের দায় এখন নিয়ন্ত্রক সংস্থার হাতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০