২১ জুন ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে বিল্লাল হোসেন (৩৮) এবং এমদাদুল হক নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

শুক্রবার (২০ জুন) রাতে নিহত বিল্লাল হোসেনের বাবা সিরাজ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বিল্লাল হোসেন (৩৮) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা এলাকার সিরাজ শিকদারের মেজো ছেলে এবং এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জ।

 

 

স্থানীয়রা জানায়, ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় বিলাল হোসেন ও তার আরেক সহকর্মী এমদাদুল হক। নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, এভাবে আমার ছেলে মারা যাবে মেনে নিতে পারছি না। আমরা এখন কীভাবে বাঁচবো। আমার ছেলের মুখটা শেষ বারের মতো দেখতে চাই।

 

 

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, পরিবারটির খোঁজ-খবর নেব। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০