১৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প আপডেট: মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক লক্ষ মানুষ আহত হয়েছে। তুর্কি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ৪০, ৬৪২ জন নিহত হয়েছে।

এদিকে সিরিয়ায় ৫,৮১৪ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে সিরিয়ার সরকার জানিয়েছে। এ ঘটনায় উভয় দেশে মৃত্যুর সংখ্যা ৪৬,৪৫৬ পৌঁছিয়েছে এবং কয়েক লক্ষ লোক গৃহহীন হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের উদ্ধারকারী দল ২৭৮ ঘন্টা পর ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছে। উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, তুর্কিতে যে ত্রাণ পাঠানো হয়েছে তা দিয়ে ৫.২ মিলিয়ন মানুষকে মাত্র তিন মাসের জন্য মানবিক সহায়তা সরবরাহ করা যাবে। এজন্য তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ১ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন করেছে।

এদিকে তুরস্ক থেকে উত্তর-পশ্চিম সিরিয়ায় জাতিসংঘের মোট ১৭৮টি ত্রাণবাহী ট্রাক পৌঁছিয়েছে। তুরস্কে ভূমিকম্পের পর পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া ১,৫৮৯ শিশুর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০