৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে

ছবি:সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে। আনুষ্ঠানিক সূত্রের বরাতে বুধবার (৮ জানুয়ারি) রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের ঘটনা।

এএফপি জানিয়েছে, তুরস্কে ৮ হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় ২ হাজার ৬৬২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৩৬ জন।

ভূমিকম্প এলাকা পরিদর্শন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, শুধু তুরস্কে মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজারের বেশি।

অন্যদিকে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৫৪ জন।

স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে কমপক্ষে ১ হাজার ২৮০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ হাজার ৬০০ জনেরও বেশি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আটকে পড়া ব্যক্তিদের আত্মীয়রা ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। তাদের আশা, স্বজনদের হয়তো জীবিত খুঁজে পাওয়া যাবে। কিন্তু, তীব্র শীতের কারণে উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে উঠেছে। গৃহহীনদের দুর্দশা বেড়েছে। এছাড়া, কিছু এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি নেই। ফলে, উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০