বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান—এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

 

 

হেগসেথ বলেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু শেষ হাসি হেসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ট্রাম্পকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ইউনিটের নেতাকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র “খুঁজে বের করে হত্যা করেছে”। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

 

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করে মার্কিন সরকার। মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

ম্যানহাটনের একটি ফৌজদারি অভিযোগপত্রে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)—এর এক কর্মকর্তা শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছিলেন। এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

সূত্র: বিবিসি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০