২৫ জানুয়ারী ২০২৩, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ইকবাল ফেরদৌস

ইকবাল ফেরদৌসের পক্ষে ট্রাব অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ‘বাংলা সংবাদ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি কামাল হোসেন

উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড ২০২২ পেলেন যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত নূরট্যাক্স এন্ড ইমিগ্রেশনের প্রেসিডেন্ট ইকবাল ফেরদৌস।

গত ১৫ ডিসেম্বর ২০২২ ইং সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্রান্ড বলরুমে ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি থেকে ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড প্রদান করেন।

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, চিত্র নায়িকা রোজিনাসহ চলচ্চিত্র, সঙ্গীত, নাটক ও টেলিভিশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৩ জন শিল্পী ও কলাকুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও চলচ্চিত্র ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য গাজী মাজহারুল আনোয়ারকে মরোণোত্তর সম্মাননা দেওয়া হয়।

ট্রাব অ্যাওয়ার্ড আয়োজনের প্রশংসা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছে। বিশেষ করে টেলিভিশন ও চলচ্চিত্রে যারা কাজ করছেন তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে। দেশাত্মবোধ সৃষ্টিতে এই অ্যাওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পুরস্কার পেয়েছেন তারা অবশ্যই গুণী মানুষ। আমরা হয়তো অর্থনৈতিকভাবে ইউরোপের দেশগুলোর চেয়ে পিছিয়ে, কিন্তু আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিতে পৃথিবীতে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে আমরা অন্যতম।

বিশ্বায়নের এই সময়ে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। এর মধ্যে আকাশ সংস্কৃতির প্রভাব থেকে নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার অনুরোধ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নিজেদের ঐতিহ্য তুলে ধরার আহ্বান করেন তিনি।
শিল্প-সংস্কৃতিতে বিশেষ করে নিজেদের মৌলিকত্ব ধরে রাখা এবং তা লালন করার পরামর্শ দেন তিনি।

ট্রাবের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাবের সাধারণ সম্পাদক অঞ্জন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০