১৫ ফেব্রুয়ারী ২০২৩, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

কানাডার টরেন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সিবিসি নিউজ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিল। তাঁরা সবাই বাংলাদেশি। একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিল।

নিহতদের মধ্যে একজন নারী রয়েছে। তাঁর বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ বছর ও ১৭ বছর। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটের সময় টরেন্টো পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি গাড়ি উল্টে আছে এবং এটি আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকবার ওলট-পালট খায়। এর পর এতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলি : নিহত ৩, আহত ৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০