বাংলা সংবাদ ডেস্ক
২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জিরো গ্রাভিটি’তে উড়লেন মার্কিন বৃদ্ধ, শৈশবের স্বপ্ন ৯৭ বছর বয়সে পূরণ

অনেকের কাছেই মহাকাশে বা তারার দেশে ওড়ার স্বপ্নটা আজীবন স্বপ্নই থেকে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের রবার্ট গর্ডন ম্যাকঅ্যাফির ক্ষেত্রে তা ঘটেনি। শৈশবের সেই লালিত স্বপ্ন অবশেষে সত্যি হলো ৯০ বছরেরও বেশি সময় পর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

 

 

অ্যাপালাচিয়ার পাদদেশে যখন বড় হচ্ছিলেন, তখন থেকেই আকাশের তারাদের দিকে গভীর কৌতূহল আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতেন রবার্ট। পূর্ব টেনেসির এই বাসিন্দা শৈশবে বাড়ির কাছের বন-জঙ্গল আর জলাশয়ে ব্যাঙাচি ধরে আর প্রকৃতি পর্যবেক্ষণ করেই সময় পার করতেন।

 

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি মেডিকেল কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে কানসাসে চিকিৎসার বিভিন্ন শাখায় সুনামের সঙ্গে কাজ করেন। অবশেষে ৮৫ বছর বয়সে একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি অবসর নেন।

 

 

গত বছরের ফেব্রুয়ারিতে ৯৭ বছর বয়সে রবার্ট শূন্য মাধ্যাকর্ষণে (জিরো গ্রাভিটি) ওড়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিশ্বরেকর্ড গড়েন। ‘জিরো জি লুনার স্পেসফ্লাইট’ নামক একটি কোম্পানির সহায়তায় পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে ভ্রমণ করে তিনি এই অনন্য কীর্তি স্থাপন করেন। সংক্ষিপ্ত এ ফ্লাইটে তিনি ওজনহীন অবস্থায় ভেসে থাকার সেই রোমাঞ্চ অনুভব করেন, যা তিনি শৈশব থেকে স্বপ্ন দেখতেন।

 

 

এই ঐতিহাসিক যাত্রায় রবার্টের সঙ্গী হয়েছিলেন তার নাতনি কেইট, যার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বছরের পর বছর ধরে মহাকাশ ভ্রমণের গল্প শোনার পর, কেইটই তার দাদুকে এই জিরো-জি ফ্লাইটে অংশ নিতে উৎসাহিত করেছিলেন।

 

 

২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান জোসে এই ফ্লাইটটি পরিচালিত হয়। এই ভ্রমণের মাধ্যমে তারা মার্কিন সামরিক বাহিনীতে রবার্টের দীর্ঘ কর্মজীবনকে সম্মান জানানোর পাশাপাশি তার ভাই জেজি ম্যাকঅ্যাফিকেও স্মরণ করেন, যিনি রবার্টকে উড়তে শিখিয়েছিলেন।

 

 

এই যাত্রার প্রস্তুতি হিসেবে রবার্ট নিজেকে বেশ সক্রিয় রেখেছিলেন। নিয়মিত হাঁটার পাশাপাশি নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিয়েছিলেন তিনি। মজার ব্যাপার হলো, ফ্লাইটের আগে একজন চিকিৎসক যখন তাকে ফিটনেস সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানান, তখন রবার্ট দমে যাননি। তিনি রসিকতা করে বলেন, ‘ডাক্তারদের জ্ঞানের সীমা এই পর্যন্তই’। এরপর তিনি নিজেই নিজের ফিটনেস সার্টিফিকেট লিখে নেন!

 

 

কয়েক দশক ধরে মাটির পৃথিবীতে কাটানোর পর, অবশেষে রবার্ট গর্ডন ম্যাকঅ্যাফি তারার মাঝে ভেসে বেড়ানোর অনুভূতি লাভ করলেন; পূরণ হলো শৈশবের সেই অপূর্ণ স্বপ্ন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০