৫ জানুয়ারী ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামুকা মহাপরিচালক রোহেলের পিএইচডি ডিগ্রি অর্জন

জহুরুল ইসলাম রোহেল

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোহেল গত ৮ ডিসেম্বর ২০২২ তারিখে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে “ভূগোল ও পরিবেশ” বিষয়ে গবেষণায় তিনি এ ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১০ তম সভার সিন্ধান্ত মোতাবেক ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ ম শফিকুল হুদা এর তত্বাবধানে সম্পাদিত “Migrants of Dhaka City due to Natural Disaster: A Geographical Assessment.” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি প্রাপ্ত হন।

মো. জহুরুল ইসলাম রোহেল সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের মরহুম ওয়াছিল আলী ও মরহুমা জাহানারা বেগম চৌধুরীর সন্তান। বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে ১৯৮১ সালে এসএসসি, ১৯৮৩ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১১তম বিসিএস ক্যাডার মো. জহুরুল ইসলাম রোহেল ১৯৯৩ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

প্রায় তিন দশক ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এই পুরস্কারটি প্রদান করা হয়।

জামুকা’র মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল বিভিন্ন সময়ে কৃতিত্বের সাথে ২৬টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। তিনি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের অনেকগুলো দেশে শিক্ষা গ্রহণ এবং সরকারি কাজে ভ্রমণ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলা, ১৭ বিলিয়ন ডলারের সমঝোতা মেটার

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে প্রায় ৫০ হাজার গ্রেপ্তার

২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

১১

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

১২

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

১৩

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

১৫

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

১৬

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১৭

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১৮

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১৯

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

২০