৬ সেপ্টেম্বর ২০২২, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মিশিগানের হ্যামট্রামিক শহরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা

বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণে ২০ আগস্ট মিশিগানের হ্যামট্রামিক শহরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটির আয়োজন করে ডেট্রয়েট দুর্গা টেম্পল। হ্যামট্রামিক হাই স্কুলের পার্কিং লট থেকে বিকেল সাড়ে ৬টায় শোভাযাত্রা শুরু হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একই স্থানে এসে শেষ হয়।

মিশিগানের বিভিন্ন শহর থেকে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে লোকজন সমবেত হন। দুর্গা মন্দিরের পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া কর্মকাণ্ডসহ বিশেষ পূজা, অর্চনা করেন।

পূজার পর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার প্রাক্কালে শিশু, কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান এরপর ভক্তবৃন্দরা ঢাক-ঢোল, করতাল বাজিয়ে নেচে গেয়ে কীর্তন পরিবেশন করে সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় রাস্তার দুপাশ থেকে হাত নাড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান অনেক মানুষ। শোভাযাত্রা চলাকালীন সময় শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করেন হ্যামট্রামিকে পুলিশ।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পরদিন ২১ আগস্ট রোববার ডেট্রয়েট দুর্গা টেম্পল দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে ছিল কীর্তন, পূজা, প্রসাদ বিতরণ, আকর্ষণীয় দধিভাণ্ড ভাঙ্গন।

এছাড়াও মিশিগানের ওয়ারেন সিটির শিব মন্দিরে ১৯ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের ভক্তরা অংশ নেন। পরদিন ২০ আগস্ট মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১০

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১১

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১২

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৪

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৫

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৭

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৮

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৯

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০