৮ অক্টোবর ২০২২, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন-মলদোভা সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মারক খাম, স্ট্যাম্প উদ্বোধন

চীন-মলদোভা কূটনৈতিক সম্পর্ক

৬ অক্টোবর চীন-মলদোভা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর স্মারক খাম ও স্মারক স্ট্যাম্প উদ্বোধন করা হয়।

মলদোভার কূটনীতি ও ইউরোপের একীকরণ মন্ত্রণালয়ে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের।

মলদোভায় চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়েন পিন, মলদোভার উপ-প্রধানমন্ত্রী এবং কূটনীতি ও ইউরোপের একীকরণমন্ত্রী এবং মলদোভার ডাক বিভাগের মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মলদোভার উপ-প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, চীন মলদোভার গুরুত্বপূর্ণ অংশীদার। কোভিড-১৯ মহামারী মোকাবিলা এবং ইউক্রেনের শরণার্থী সংকট মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রেখেছে, যা প্রশংসার্হ।

তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় তাঁর দেশ। মলদোভা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রাখতে, আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান জোরদার করতে, এবং দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে কাজ করে যেতে ইচ্ছুক।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়ান বলেন, চীন ও মলদোভার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩০ বছরে দু’দেশ পারস্পরিক সম্মান, কল্যাণ, এবং পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার ভিত্তিতে সহযোগিতা করে আসছে।

এটা এখন প্রমাণিত যে, চীন ও মলদোভা পরস্পরের ভালো বন্ধু ও অংশীদার।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরোও পড়ুনঃ বিগত দশ বছরে চীনে পেটেন্টের বার্ষিক গড় প্রবৃদ্ধি ১৩.৮ শতাংশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০