৪ অগাস্ট ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের পাল্টা গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্র চীন সরকারের একটি উদ্যোগ যেটি তার নাগরিকদেরকে পাল্টা গুপ্তচরবৃত্তিমূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করে, সেটি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নাগরিকদের গুপ্তচরবৃত্তি করতে উৎসাহিত করা “বড় উদ্বেগের বিষয়।”

এই সপ্তাহে চীনের বিদেশী গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির তত্ত্বাবধানকারী প্রধান সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে একটি বার্তা পোস্ট করে বলেছে, পাল্টা গুপ্তচরবৃত্তি আইনের কার্যকর প্রয়োগ শুধুমাত্র চীনের জাতীয় নিরাপত্তা সংস্থার কাজ নয়, বরং এটিতে “জনগণের ব্যাপক অংশগ্রহণ” প্রয়োজন।

এমএসএস-এর সর্বসাম্প্রতিক পদক্ষেপটি চীনের পাল্টা গুপ্তচরবৃত্তি আইনের একটি সম্প্রসারণ। আইনটি ১ জুলাই কার্যকর করা হয়েছিল।

বেইজিং সরকার এই বছরের শুরুতে তার গুপ্তচরবৃত্তি বিরোধী আইন আপডেট করেছে, এর অধীনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদান নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনটি চীনের জাতীয় নিরাপত্তা বা স্বার্থকে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে না।

বুধবার যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেশনাল প্যানেল বলেছে, এটি বাণিজ্য এবং পররাষ্ট্র বিভাগের মধ্যে সাম্প্রতিক ইমেল সিস্টেম হ্যাকিং-এ চীনের কথিত জড়িত থাকার বিষয়ে তদন্ত শুরু করছে।

হ্যাকাররা যারা সম্ভবত চীনের গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত তাদেরকে একটি মাসব্যাপী প্রচারণার জন্য দায়ী করা হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কিছু আন-ক্লাসিফায়েড ইমেইল সিস্টেম লঙ্ঘন করেছে। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং বাণিজ্য বিভাগ ও মুষ্টিমেয় অন্যান্য সংস্থায় অল্প সংখ্যক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সক্ষম হয়।

বেইজিং-এর কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০