৪ জানুয়ারী ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় বসতি নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নতুন করে ইসরায়েলি বসতি গড়ে তোলা নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে দেশটি বলেছে, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং ফিলিস্তিনের অংশ হিসেবেই থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোট সরকারের অর্থমন্ত্রী গত রবিবার স্মোতরিচ গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের এই উপত্যকা ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার আহ্বান জানান।

পরদিন সোমবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী ইতামার বেন গ্যভি বলেছেন, গাজা যুদ্ধ ফিলিস্তিনিদের অভিবাসনের প্রতি উদ্বুদ্ধ করার একটি সুযোগ এনে দিয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিরা চলে গেলে সেখানে নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলা সঠিক, ন্যায্য, নৈতিক ও মানবিক সমাধান হবে।

তবে এই ধরনের বক্তব্য উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তর বলছে ইসরায়েলি মন্ত্রীদের এই ধরনের বক্তব্য ইসরায়েল সরকারের নীতির প্রতিফলন নয়। এই ধরনের বিবৃতি-বক্তব্য অবিলম্বে বন্ধ করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড; আর তা ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে। তবে ভবিষ্যতে এর নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না। কোনো সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে হুমকি দিতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০