বাংলা সংবাদ, ধর্মচিন্তা ডেস্ক
২৫ মে ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মুসলিম অধ্যুষিত শহর হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সম্প্রতি পবিত্র কোরআন পোড়ানোর উস্কানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয় জনগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি|

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ডানপন্থী চরমপন্থী কর্মী জেক ল্যাং এই উস্কানিমূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী| ইসলামবিদ্বেষী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি এর আগেও বিতর্কের জন্ম দিয়েছিলেন| গত ১০ মে হ্যামট্রামিক ইসলামিক সেন্টারের সামনে কোরআন পোড়ানোর হুমকি দিলে শত শত মানুষ সেখানে জড়ো হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান| পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয় পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে| প্রতিবাদকারীরা পাল্টা কর্মসূচি হিসেবে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করেন|

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জেক ল্যাং শেষ পর্যন্ত তার ট্রাক নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হন|
এরপর ১১ ও ১২ মে ডিয়ারবর্ন শহরেও একই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালানো হয়| উসকানিমূলক আচরণের অভিযোগে জেক ল্যাংকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়|
ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ান বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ| স্থানীয় খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রকাশ্যে এই ধরনের ঘৃণামূলক কর্মকাণ্ডের নিন্দা জানান এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান|

 

স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তারা জানান, ধর্মীয় জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল|
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ও ঘৃণাপ্রসূত উস্কানির নতুন উদ্বেগ ˆতরি করলেও হ্যামট্রামিক ও ডিয়ারবর্নের জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শক্তিশালী বার্তা দিয়েছে|

 

এদিকে আরব-আমেরিকান সংবাদমাধ্যম আরব আমেরিকান নিউজ ঘটনাটিকে ঘিরে স্থানীয় জনগণের সংহতি ও শান্তিপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশংসা করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০