বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ, কনটেন্ট মার্কেটপ্লেস আনছে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট বৈধভাবে ব্যবহারের সুযোগ দিতেকনটেন্ট মার্কেটপ্লেসচালুর পরিকল্পনা করছে অ্যামাজন। এই মার্কেটপ্লেস চালু হলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো নিজেদের বিভিন্ন সংবাদ, লেখা অন্যান্য উপকরণ নির্ধারিত শর্তে এআই প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন ইতিমধ্যে কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে এআই মডেল প্রশিক্ষণের জন্য কনটেন্ট মার্কেটপ্লেস বা হাব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, লাইসেন্সপ্রাপ্ত কনটেন্টের জন্য আলাদা মার্কেটপ্লেস তৈরি হলে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে বৈধভাবে নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পারবে। একই সঙ্গে প্রকাশকেরাও আর্থিকভাবে উপকৃত হবেন।

 

 

কনটেন্ট লাইসেন্সিং মার্কেটপ্লেস চালুর বিষয়ে অ্যামাজন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রকাশকদের সঙ্গে অ্যামাজনের দীর্ঘদিনের উদ্ভাবনী সম্পর্ক রয়েছে এবং তারা সব সময় নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে। তবে এ মুহূর্তে নির্দিষ্ট করে কিছু জানানোর নেই। প্রসঙ্গত, জেনারেটিভ এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের পর থেকেই প্রকাশক ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কনটেন্ট ব্যবহারের অধিকার নিয়ে তীব্র বিরোধ রয়েছে।

 

 

বর্তমানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম প্রশিক্ষণের জন্য ইন্টারনেটের নানা উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই প্রকাশকদের অনুমতি ছাড়াই তাদের ওয়েবসাইট থেকে এসব তথ্য নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকটি বড় প্রকাশনা প্রতিষ্ঠান প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।

 

 

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০