
কারার আদলে স্বর্ণের বার বাজারে আনল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’। মাহে রমজানকে উপলক্ষ করে মুসলমান ক্রেতাদের জন্য এই স্বর্ণের বার বাজারে আনছে ব্রিটিশ পতিষ্ঠানটি। বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে এ স্বর্ণের বার বাজারে আনা হয়েছে। এর নকশা করেছে ‘এমা নোবল’। ২০ গ্রাম ওজনের স্বর্ণের বার এক হাজার ১৫৬ পাউন্ড অর্থাৎ এক হাজার ৩৯৩ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবাকে চিত্রিত করে এই বিশেষ স্বর্ণের বারটি চালু করার জন্য রয়্যাল মিন্টের সঙ্গে কাজ করা ছিল খুবই চমৎকার।
স্বর্ণের বারটি বাজারে ছাড়া উপলক্ষ্যে লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।
মন্তব্য করুন