৪ জুন ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডার ওকানাগান লেক থেকে মিলল বাংলাদেশি যুবকের লাশ

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার কেলোনা ক্যাম্পাসের পাশে ওকানাগান লেক থেকে বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওই যুবকের নাম শাশ্বত সৌম্য। তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। স্থানীয় সময় গত সোমবার সকালে তার মরদেহ উদ্ধার কড়া হয়।

 

 

জানা গেছে, শাশ্বত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ৪.০ জিপিএ নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান অধিকার করে ২০২১ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করে বুয়েটেও স্বল্প সময়ের জন্য শিক্ষকতা করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রের এমআইটিতে। সেখানে পিএইচডি ডিগ্রির শেষ পর্যায়ে ছিলেন।

 

 

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে তার গবেষণার বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন। এর মধ্যে বার্কলি, প্রিন্সটন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও রয়েছে। মাত্র দুই দিন আগে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা উপস্থাপন করেছিলেন ও সেখানকার এনএলপি গ্রুপ থেকে অফারও পেয়েছিলেন। মৃত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্তের কথা জানান।

 

 

গত সোমবার (২ জুন) তার মৃতদেহ বিশ্ববিদ্যালয়ের পাশের লেক থেকে উদ্ধার করা হয়। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত তারা কোনও অপরাধমূলক কার্যকলাপ বা কাউকে সন্দেহ করছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০