৪ জানুয়ারী ২০২৪, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারের বিমান ঘাঁটি ব্যবহারের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি আরও ১০ বছর বাড়ানো লক্ষে দেশটির সঙ্গে গোপন সামরিক চুক্তি সেরেছে যুক্তরাষ্ট্র। চুক্তির বিষয়টি কোনো দেশই মুখ খুলেনি। খবর সিএনএন।

মঙ্গলবার (২ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা এবং চুক্তি সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

১০ হাজারের বেশি মার্কিন সেনা ধারণ ক্ষমতা সম্পন্ন কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। আর আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে সেন্ট্রাল কমান্ডের অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে আল উদেইদ বিমান ঘাঁটি। এখানে যুক্তরাষ্ট্র ছাড়াও কাতার ও যুক্তরাজ্যের বিমানবাহিনীর সদস্যরা অবস্থান করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত মাসে কাতার সফরকালে আল উদেইদ সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় এই সামরিক ঘাঁটিতে খরচ বাড়ানোর জন্য কাতারকে ধন্যবাদ জানান তিনি। তবে সফরকালে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কিছু বলেননি তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও কিছু প্রকাশ করেনি।

তখন চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা না দিলেও অস্টিন দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০